বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে ও‌সির অশালীন আচরণ

Date:

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি ॥ জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে অশালীন আচরণ করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম। রোববার বেলা ১২ টার দিকে বকশীগঞ্জে একটি ডাকাতির ঘটনায় বক্তব্য নিতে থানায় যাওয়া হলে সাংবাদিকদের সাথে ওসি অশালীন আচরণ করেন। এক পর্যায়ে সাংবাদিকদের থানা থেকে বের হয়ে যেতে বলেন ওসি। হঠাৎ তার এমন অশালীন আচরনে হতভম্ব হয়ে পড়েন উপস্থিত সাংবাদিকরা।

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে ওসি তরিকুল ইসলাম বলেন,সংবাদ লিখতে হলে ওসির অনুমতি নিতে হবে। আমি আপনাদের সাথে কথা বলতে রাজি না। আপানারা থানা থেকে বের হয়ে যান। আপনাদের আমি কোনও বক্তব্য দিবো না। যা পারেন করেন। এক পর্যায়ে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন ওসি তরিকুল ইসলাম।

এ সময় বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাক সাংবাদিক এম শাহীন আল আমীন,সাধারণ সম্পাদক কালেরকন্ঠ সাংবাদিক আবদুল লতিফ লায়ন,যুগান্তর সাংবাদিক সরওয়ার জামান রতন,তৃতীয় মাত্রার সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক,সমকাল সাংবাদিক মাসুদ উল হাসান,ভোরের দর্পনের সাংবাদিক মতিন রহমান,দেশের কন্ঠের সাংবাদিক এম এ ছালাম মাহমুদ ও আজকের বসন্ধুরার সাংবাদিক মোহাম্মদ আসাদ উপস্থিত ছিলেন।

এই ঘটনায় তাৎক্ষনিক প্রতিবাদ সভা করেছে বকশীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সভায় ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক এম শাহীন আল আমীন,আবদুল লতিফ লায়,সরকার আবদুর রাজ্জাক, সরওয়ার জামান রতন,আশরাফুল হায়দার,মাসুদ উল হাসান,এইচ এম মূসা আলী,গোলাম রব্বানী নাদিম,মতিন রহমান,এম এ ছালাম মাহমুদ,একে এম নুর আলম নয়ন, এমদাদুল হক লালন,আল মুজাহিদ বাবু,রাশেদুজ্জামান রনি,মোহাম্মদ আসাদ ও আলমাছ আলী প্রমূখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিকরা।

এ ব্যাপারে জানতে চাইলে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল বলেন, একজন সরকারি কর্মকর্তা শুধু সাংবাদিক কেনো সাধারণ মানুষের সাথেও অসদাচরণ করতে পারেন না। বিষয়টি আমি দেখবো।

উল্লেখ্য, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহীনা বেগমের বাসায় শনিবার দিবাগত রাত আনুমানিক ২.৩০ মিনিটের দিকে দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা,স্বর্নালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যায়।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম জানান,কেন্দ্রীয় আওয়ামীলীগের জাতীয় সম্মেলনের জন্য আমি ঢাকায় ছিলাম। গভীর রাতে ডাকাত দল আমার মা বোনদের জিম্মি করে নগদ ২০ লাখ টাকা ও আনুমানিক ১২০ ভরি স্বর্নালঙ্কার নিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান