মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৩ অক্টোবর) বিকেলে আর্চাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড আওয়ামীলীগের এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু,সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুু জাফর,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,প্রধান বক্তা সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক,ইউপি চেয়ারম্যন মাহমুুদুুল আলম বাবু,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন লাজু, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীসহ উপজেলা আওয়ামীলীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,সাধুরপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আমর আলী গাজীকে সভাপতি এবং অবর উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।

