শনিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,আরও বক্তব্য রাখেন-বকশীগঞ্জ হাইওয়ে থানার (ওসি) আতাউর রহমান,জেলা পরিষদের সদস্য ও উপজেলা বাস মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদিন,বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, শ্রমিক ইউনিয়নের সভাপতি আশেক আলী, সাধারণ সম্পাদক মিষ্টার রানা প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্ঘটনা প্রতিরোধে যানবাহন মালিক, যানবাহনের চালক ও মালিক, যাত্রী ও পথচারীদের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। কিশোর বাইকারদের চলাচল নিয়ন্ত্রণ করা, নিরাপদ পথচারী চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করা ও শহরে ইজিবাইকের নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহনের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করা হবে।

