মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক প্রয়াত আব্দুল আলিম তাঁঁরার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
বুুধবার রাতে জব্বারগঞ্জ বাজারে মেরুরচর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান এই আয়োজন করেন। সভার শুরুতেই তারার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা প্রয়াত যুবলীগ নেতা আব্দুল আলিম তারার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী নিয়ে আলোকপাত করেন। বক্তারা বলেন আব্দুল আলিম তারা ছিলেন জাতির পিতার আদর্শের পরীক্ষিত সৈনিক। দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। রাজপথে ছিলো তার সাহসী পদচারণা। নিরহংকারী সদা মিষ্টভাষী আব্দুল আলিম তারার অকাল মৃত্যু বকশীগঞ্জ উপজেলা যুবলীগের অপূরনীয় ক্ষতি হয়েছে। আমরা হারিয়েছি রাজপথের লড়াকু সৈনিক বিশ্বস্ত এক সহযোদ্ধাকে। পরে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। শোক সভায় উপস্থিত নেতাকর্মীরা আবেগ আপ্লূত হয়ে পড়েন।
শোক সভায় সভাপতিত্ব করেন মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন লাজু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আগা সায়ুম, যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশ, মেরুরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান, মেরুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী ইদ্রিস আলী, সাবেক ছাত্র নেতা মোশাররফ হোসেন মিরাজ সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ শামীম খন্দকার।

