সুমন ভৌমিকঃ ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ৫ জানুয়ারি বুধবার বেলা ৪ ঘটিকায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় সাবেক ছাত্রলীগ নেতা ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের কর্ণধার, আগামী সদর ৪ আসনের ভবিষ্যত কান্ডারী জননেতা মোহিত উর রহমান শান্ত ও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্ভোধন করেন।

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরকার মোঃ সব্যসাচী’র সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জননেতা মোহিত উর রহমান শান্ত।

বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক গোলাম ফেরদৌস জিলুু, সাবেক ভিপি আমোকসু ও জাতীয় পরিষদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, সহ-সভাপতি, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ, এডভোকেট আব্দুর রহমান আল হোসাইন তাজ, সাবেক ছাত্রলীগ নেতা ও সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি, সহ-সভাপতি ময়নসিংহ মহানগর আওয়ামী লীগ, হোসাইন জাহাঙ্গীর বাবু, সাবেক ছাত্রলীগ নেতা ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ,

এডভোকেট আজহারুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা ও আহবায়ক, ময়মনসিংহ জেলা যুবলীগ, আশরাফ হোসাইন, সাবেক ভিপি, মিন্টু কলেজ ছাত্র সংসদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ, চেয়ারম্যান, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ, শাকের রানা চৌধুরী প্রবাল, সাবেক ছাত্রলীগ নেতা ও সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ, সেলিম শেখ কাজল, সাবেক এজিএস, আমোকসু ছাত্র সংসদ ও দপ্তর সম্পাদক, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ, সাব্বির ইউনুস বাবু, সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত), ময়মনসিংহ জেলা ছাত্রলীগ ও শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ,

আখেরুল ইমাম সোহাগ, সাবেক জিএস, নাসিরাবাদ কলেজ ছাত্র সংসদ ও যুগ্ম আহবায়ক ময়মনসিংহ জেলা যুবলীগ, ইঞ্জি. জহিরুল ইসলাম আওয়াল, সাবেক ভিপি, ম.প.ই. ছাত্র সংসদ ও সদস্য ময়মনসিংহ জেলা যুবলীগ, এডভোকেট রশিদা তাহমিনা প্রীতি, সাবেক ছাত্রলীগ নেত্রী ও সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামী লীগ, মোফাখখার হোসেন খোকন, সাবেক ছাত্রলীগ নেতা ও আহবায়ক, ময়মনসিংহ মহানগর সেচ্ছাসেবক লীগ,

জিয়াউল হাসান ইমরান, সাবেক ভিপি, সরকারী টিচার্স ট্রেনিং কলেজ ছাত্র সংসদ ও যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগর সেচ্ছাসেবকলীগ, রেজাউল হক পান্না, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা ছাত্রলীগ ও সদস্য ময়মনসিংহ জেলা যুবলীগ, অভিক বৈশ্য দিপু, সাবেক আহবায়ক, ময়মনসিংহ শহর ছাত্রলীগ, মাজহারুল ইসলাম কালাম, যুগ্ম আহবায়ক, ময়মনসিংহ শহর ছাত্রলীগ ও সদস্য ময়মনসিংহ জেলা যুবলীগ, মোঃ রাসেল পাঠান, সাবেক ভি. পি, সরকারী টিচার্স ট্রেনিং কলেজ ছাত্র সংসদ, ময়মনসিংহ, সিনিয়র যুগ্ম আহবায়ক ময়মনসিংহ মহানগর যুবলীগ,

নাজমুল হুদা সুজন, সাবেক ছাত্রলীগ নেতা ও যুগ্ম আহবায়ক, ময়মনসিংহ মহানগর সেচ্ছাসেবক লীগ, এবিএম আখতারুজ্জামান রবিন, সাবেক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা ছাত্রলীগ ও সদস্য, ময়মনসিংহ জেলা যুবলীগ, মোঃ জসিম উদ্দিন, সাবেক সভাপতি, ময়মনসিংহ জেলা ছাত্রলীগ ও সদস্য, ময়মনসিংহ জেলা যুবলীগসহ প্রমুখ।

ময়মনসিংহে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সফল করতে অক্লান্ত পরিশ্রম করেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, তপু ঘোষ, আমিরুল ইসলাম রেদোয়ান, ফাহাদ আজগর এবং ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক, মাজাহারুল ইসলাম মবিন, সদস্য, রাহুল কর্মকার বাবন, মুন্না রহমান, মেহেদি হাসান শিপন, সাব্বির আহমেদ।

সংক্ষিপ্ত আলোচনা সভার প্রধান অতিথি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা মোহিত উর রহমান শান্ত বলেন, বাংলাদেশ ছাত্রলীগ রাজনীতির আতুর ঘর। এখানে আমরা যারা আছি সকলেই নির্যাতিত ছাত্রলীগ কর্মী। আমরা ছাত্রলীগ করে জেল-জুলুম খেটে রাজপথ কাঁপিয়ে উঠে এসেছি। আমরা ঘি, মাখন, রুটি খেয়ে নেতা হইনি। বিএনপি থেকে, যুবদল থেকে, ছাত্রদল থেকে যারা ঘি, মাখন, রুটি খেতে আওয়ামী লীগের নেতা হয়েছেন, আমি তাদেরকে বলতে চাই আওয়ামী লীগ তৃণমূলের আওয়ামী লীগ, বঙ্গবন্ধ’ুর আওয়ামী লীগ। অনুপ্রবেশকারীদের আওয়ামী লীগ নয়। জোট সরকারের আমলে আমরা যারা ছাত্রলীগ করেছি, রাতের ঘুম আর দিনের খাওয়া ভুলে লড়াই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি তাদের আওয়ামী লীগ। সরকার পরিবর্তন হলে অনুপ্রবেশকারীদের রাজপথে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরাই এই রাজপথে আন্দোলন সংগ্রাম করে, নির্যাতিত হয়ে লড়াই করবো।

মোহিত উর রহমান শান্ত বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে হাজার-হাজার ছাত্রলীগের নেতাকর্মী স্বতঃস্ফূত অংশগ্রহণ করার জন্য ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের অভিন্দন জানান।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হলে শোভাযাত্রাটি উৎসবে ও জনসমুদ্রে পরিনত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বের হয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে, আকর্ষণীয় ব্যানার-ফেস্টুন প্রদর্শন করে স্লোগানে-স্লোগানে মুখরিত হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়। এসময় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা মোহিত উর রহমান শান্ত টাউন হল মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রেখে বর্ণাঢ্য শোভাযাত্রার সমাপ্তি ঘোষনা করেন।

