সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে পবিত্র মাহে রমজান মাসে সীমিত চলমান লকডাউনে স্বল্প আয়ের ও দুস্থ মানুষের জন্য ৫ টাকায় ইফতার সামগ্রী সরবরাহ করা হয়েছে। ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে ৫ টাকায় ইফতার সামগ্রী সরবরাহ কার্যক্রমে ১১তম দিন। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) এর নির্দেশে এই ইফতার সামগ্রী সরবরাহ করা হয়েছে। ২৭ এপ্রিল (মঙ্গলবার) নগরীর সানকিপাড়া শেষ মোড়ে জেলা পুলিশের আয়োজনে ইফতার সামগ্রী সরবরাহ করেন ময়মনসিংহ গোয়েন্দা শাখার ওসি মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার)।
তথ্য সূত্রে জানা যায়, জেলা পুলিশ নিজস্ব (বেতনের টাকা) তহবিল থেকে এই ইফতার সমগ্রী সরবরাহ করছে। ৫ টাকায় ইফতার সামগ্রী সরবরাহ করায় বাহারী ইফতারে প্রতিটি প্যাকেটে ৫৭ টাকার ভর্তুকি দেওয়া হচ্ছে। সীমিত চলমান লকডাউন পর্যন্ত এই ইফতার সামগ্রী সরবরাহ চলবে। ১১তম ইফতার সামগ্রী সরবরাহকালে জেলা গোয়েন্দা শাখা’র পুলিশ সদস্যরা ব্যস্ত ছিল।
ময়মনসিংহ জেলা পুলিশ মাহে রমজান মাসে সীমিত চলমান লকডাউনে দুস্থ, দরিদ্র, অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে ৫ টাকায় ইফতার সামগ্রী সরবরাহ করছে জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) এর নির্দেশে।
১১তম ইফতার সামগ্রী সরবরাহকালে ডিবি’র ওসি মোঃ শাহ কামাল আকন্দ বলেন, সীমিত চলমান লকডাউনে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের রমজান মাসে বেশি দামে ইফতার সামগ্রী কিনা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে জেলা সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান স্যারের নির্দেশে জেলা পুলিশের আয়োজনে ৫ টাকায় ইফতার সামগ্রী সরবরাহ করা হয়েছে।
ডিবি ওসি বলেন, ৫ টাকায় ইফতার সামগ্রী সরবরাহ ময়মনসিংহ নগরীতে ব্যাপক সাড়া ফেলেছে। জেলা পুলিশের এমন উদ্যোগকে স্বাগতম জানিয়েছে অনেকেই। তিনি জানান, এই ইফতার সামগ্রী জেলা পুলিশের নিজস্ব (বেতনের টাকা) তহবিল থেকে সরবরাহ করা হচ্ছে এবং সীমিত চলমান লকডাউন পর্যন্ত ইফতার সামগ্রী সরবরাহ করা হবে।
জেলা পুলিশের আয়োজনে ১১তম ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা শাখা’র ওসি মোঃ শাহ কামাল আকন্দ, ইন্সপেক্টর ফারুক আহমেদ (ওসি ডিবি, তদন্ত), ডিবি’র এসআই মোঃ আনোয়ার হোসেন, এসআই কামরুল হাসান সহ ডিবি’র পুলিশ সদস্যগণ।

