একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ১৩২ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৫ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
তথ্য সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি এসআই মোঃ জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্স ভালুকা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভালুকা থানাধীন গোয়ারি থেকে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ শাকিল উদ্দিন (২৭)-কে গ্রেফতার করে।
অপর অভিযানে, ২৪ ফেব্রুয়ারি এসআই মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্স কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন রশিদপুর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ মতিউর রহমান (২৭)-কে গ্রেফতার করে।
অন্য অভিযানে, একইদিন এসআই দেবাশীষ সাহা সংগীয় অফিসার ফোর্স গফরগাঁও থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গফরগাঁও থানাধীন বাসুটিয়া থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মাজেদুল ওরফে ভান্ডারী (৩১) ও মোঃ তমিজ উদ্দিন (৪০)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

