মতিন রহমান।।জামালপুর বকশীগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজা,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস,থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল আমিন ফুরকান,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার,শিক্ষা কর্মকর্তা সরওয়ার আলম, এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের দিন ১০ জন করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহন করেন।বকশীগঞ্জ স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে প্রথম ভ্যাকসিন নেন স্যানেটারী ইন্সপেক্টর মোস্তফা কামাল টিটন ও জনপ্রতিনিধিদের মধ্যে প্রথম ভ্যাকসিন নেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নিলাক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার

