মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার(৪ জানুয়ারি) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মালিবাগ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মির্জা শাকিল সম্রাটের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ালীগে যুগ্ন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালাল , উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুর জ্জামান সজিবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ালীগে ক্রীড়া সম্পাদক বাবু সংকর , তাঁতী লীগের আহবায়ক রাকি বিলাহ , সদস্য সচিব লিপন ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ছাত্রলীগ নেতা সজল, নয়ন গাজী, শাকিল, নিয়ামত উল্লাহ ও নিলক্ষিয় ইউনিয়নের ছাত্রলীগের সহ সভাপতি মানিককুল বাপ্পি ,সজিব, ফুয়াদ রবিন জাকিরুল প্রমুখ।

