মতিন রহমান॥ মুজিব শতবর্ষ উপলক্ষে জামালপুর বকশীগঞ্জে ৫ শতাধিক প্রবীণ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার(৩ জানুয়ারি) দিনব্যাপী বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া এলাকার স্থানীয় প্রবীণদের মাঝে কম্বল বিতরণ করেন কোহিনুর এমদাদ এগ্রো প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এমদদাদুল হক এমদাদ।

কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বগারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা সিদ্দিক, সাবেক সভাপতি এস.এম ওমর আল ফারুক,আলহাজ¦ গোলাম রব্বানী সরকার,হুমায়ুন কবির মন্ডল,সাইফুল ইসলাম রেজভী,হাজী আমজাদ হোসেন,আহম্মদ আলী সুজা, এনামুল হক ও মেজাজুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগ নেতা আলহাজ্ব এমদাদুল হক এমদাদ বলেন,সাধ্যনুযায়ী মানুষের পাশে আছি। শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যহত থাকবে।

