মতিন রহমান॥ মুজিব শতবর্ষ উপলক্ষে জামালপুর বকশীগঞ্জে ষাটোর্ধ প্রবীনদের এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রোববার(৩ জানুয়ারি) বিকালে উপজেলার বগারচর ইউনিয়নের ঘাষিরপাড়া সরকার বাড়ি মাঠে এই খেলার আয়োজন করা হয়। খেলার পৃষ্টপোষকতা করেন কোহিনুর এমদাদ এগ্রো প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এমদদাদুল হক এমদাদ। নির্ধারিত সময়ে ঘাসিরপাড়া সরকার বাড়ি ও মধ্য ঘাষিরপাড়ার মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়। দুই দলের খেলোয়ারদের সর্বনিম্ন বয়স ছিলো ৬০ বছর উপরে। পরে উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব গোলাম রব্বানী সরকার। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক এমদাদুল হক এমদাদ। বিশেষ অতিথি ছিলেন বগারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা সিদ্দিক,সাবেক সভাপতি এস.এম ওমর আল ফারুক, হুমায়ুন কবির মন্ডল,সাইফুল ইসলাম রেজভী,হাজী আমজাদ হোসেন,আহম্মদ আলী সুজা, এনামুল হক ও মেজাজুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

