একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে অভিনব কায়দায় প্রাইভেট কারের স্টিয়ারিং এর ভিতর ইয়াবা বহনকালে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। অপর অভিযানে গাঁজাসহ আরো ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।
জানা যায়, ২১ সেপ্টেম্বর সোমবার সকাল ৬ টার সময় অভিনব কায়দায় প্রাইভেট কারের স্টিয়ারিং এর ভিতর ইয়াবা পাচারকালে কোতোয়ালী থানাধীন চুরখাই হইতে পাড়াইলগামী পাকার রাস্তা থেকে ১টি প্রাইভেটকার ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ সাখাওয়াত হোসেন @সিজান (২৬), মোঃ হামিদুল ইসলাম @নাহিদ(৩৩)-কে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা গ্রেফতার করে।
এছাড়া অপর অভিযানে একইদিনে দুপুর ১২ টা ৫ মিনিটে এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় ফোর্স ভালুকা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ভালুকা থানাধীন মল্লিকবাড়ী এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী রনি হাওলাদার (৩০), মোঃ আব্দুল করিম (৪০)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

