সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ ময়মনসিংহ রেঞ্জ ও জেলায় বহুবার শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন। ক্লিন ইমেজ শাহ কামাল অপরাধীদের কাছে আতংক হিসাবে পরিচিত। ময়মনসিংহ জেলা ও মহানগরে আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে শাহ মোঃ কামাল আকন্দ সর্বদা চেষ্টা অব্যাহত রেখেছেন। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীলতা কার্যক্রমে জনগণ সুফল পাচ্ছে।
ডিবি’র ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দের পরিচালনায় মাদক বিরোধী অভিযানে প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করছে ডিবি পুলিশ। মাদকের পাশাপাশি ময়মনসিংহে ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নির্মূল্যে ওসি শাহ কামাল এর ভূমিকা প্রশংসনীয়।
সূত্র থেকে জানা যায়, পরিশ্রমী ও দায়িত্বশীল চৌকস অফিসার শাহ মোঃ কামাল আকন্দ গত জুলাই ও আগস্ট ২০২০ মাসে তার প্রত্যক্ষ অভিযান ও নির্দেশনায় ১৭৬ গ্রাম হেরোইন (১৭ লক্ষ ৬০ হাজার টাকা), ৩৯ বোতল ফেন্সিডিল (৩৯ হাজার টাকা), ২৫০ টি ইনজেকশন (২৫ হাজার টাকা), ২২৪৭ পিস ইয়াবা (১১ লাখ ২৩ হাজার ৫ শত টাকা), ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা (৫ লাখ ৯৯ হাজার টাকা) এবং ২টি মোবাইল উদ্ধার করা হয়।
এছাড়া ১টি মটর সাইকেল (১ লাখ ৫০ হাজার টাকা), ১টি সিএনজি (২ লাখ টাকা) ও ৮টি অটোরিক্সা (৫ লাখ ৪০ হাজার টাকা) উদ্ধার করা হয়। গত জুলাই ও আগস্ট ২০২০ মাসে ৬৬টি মামলা হয় এবং ১১৭ জন গ্রেফতার হয়।
কাজের স্বীকৃতির বহুবার পুরস্কার পাওয়ার প্রসঙ্গে শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) বলেন, সুযোগ্য ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ (বিপিএম) ও সুযোগ্য ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা সংস্থা জনগণের জান-মালের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। জনগণের সেবা দেওয়া পুলিশের দায়িত্ব। জেলা গোয়েন্দা সংস্থা ভালো কাজের স্বীকৃতি পাওয়ায় সেই কাজের প্রতি আরো উৎসাহ-উদ্দিপনা আমার অফিসারদের মধ্যে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি ও মাদক নির্মূলসহ সব অপরাধ প্রতিরোধে এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় ডিবি পুলিশ সফলতা পাচ্ছে। আগামীতে ময়মনসিংহ জেলা ও মহানগরে পুলিশি সেবা আরও গতিশীল হবে। ডিবি’র চৌকস অফিসারদেরকে নিয়ে বিভিন্ন টিম গঠন করার কারণে জেলা ও মহানগরে প্রতিটা এলাকা, অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত সহজেই জানতে পারছি। অপরাধ দমন ও রহস্য উৎঘাটনে জেলা গোয়েন্দা সংস্থা অনেক সাফলতা পাচ্ছে।

