একাত্তর বাংলাঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে অভিনব কায়দায় পায়ে মোড়ানো অবস্থায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
জানা যায়, ১৩ সেপ্টেম্বর রবিবার বিকাল ৫টা ৫০ মিনিটে ডিবি’র এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন কিসমত দক্ষিণ এলাকা থেকে অভিনব কায়দায় পায়ে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আখিরুল ইসলাম (৩০) ও উজ্জল মিয়া (৩৫)-কে গ্রেফতার করে।

