একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে পৃথক অভিযানে ডিবি পুলিশের জালে ধরা পড়লো মাদকসহ ৪ মাদক ব্যবসায়ী।
ডিবি পুলিশ জানায়, এসআই আলাউদ্দিন বাদল সংগীয় ফোর্স কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ৬ সেপ্টেম্বর রবিবার রাত ৮ টা ৪৫ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন কাঠগোলা এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ নাজমুল মিয়া (২৬)-কে গ্রেফতার করে।
অপর অভিযানে, এসআই মোঃ আঃ জলিল সংগীয় ফোর্স ৬ সেপ্টেম্বর রবিবার রাত ৯ টা ৩০ মিনিটে গফরগাঁও থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে গফরগাঁও থানাধীন বারুল এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম (৩২), মোঃ বাবুল মিয়া (৩০), মোঃ জসিম মিয়া (৩০)-কে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে কোতোয়ালী ও গফরগাঁও থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

