শেরপুর শ্রীরবর্দীতে ডিবি পরিচয় দিয়ে ছিনতাই কালে স্থানীয় জনতার হাতে নাতে ধরে পড়েছে বকশীগঞ্জের ৩ যুবক। স্থানীয়রা ৩ প্রতারক যুবকদের পুলিশে সোর্পদ করেছে।নেশার টাকা যোগার করতেই ছিনতাই করতো তারা।
বকশীগঞ্জ বাজার রোড় রাজ্জাক প্লাজার মালিক মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রাজ্জাকের ছেলে রোহান (২২) মাঝপাড়া গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি রন্জু মিয়ার ছেলে সংগ্রাম (২০) ও ওষুধ ব্যাবসায়ী মতিনের ছেলে হাসান মিয়া (২৬) বলে জানা গেছে।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৩ টায় রাণীশিমূল ইউনিয়নের বিলভরট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুর্বৃত্তরা ৩ জন কে আটক করে থানায় সোপর্দ করেন গ্রামবাসী সহ ভায়াডাঙ্গা বাজার নিরাপত্তা কমিটি ও ইউনিয়ন আওয়ামীলীগ।
জানা যায়, বাঘহাতা গ্রামের ভ্যান চালক সাদা মিয়ার সাথে এই ঘটনা ঘটে। তিনি ভ্যান চালিয়ে রাতে বাড়ি ফেরার পথে ৩ জন লোক ডিবি পরিচয়ে তার রাস্তা অবরোধ করে এবং টাকা ছিনতাই করে। পরে ভায়াডাঙ্গা বাজার নিরাপত্তা কমিটিকে এই বিষয় টি জানালে তারা সেই ৩ জন কে আটক করে। নিরাপত্তা কমিটি ও স্থানীয় আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ বিষয়টি শ্রীবরদী থানায় অবগত করলে এস আই কামরুল এর নেতৃত্বে তাদেরকে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে সাদা মিয়ে বলে, আমি একজন গবির ভ্যান চালক। রাতে যখন আমি বাড়ি যাচ্ছিলাম তখন দুইটা মোটরসাইকেল এ করে ৩ জন আমার রাস্তার সামনে দাড়ায় এবং ডিবি পুলিুশ পরিচয় এ আমার কাছে থাকা সকল টাকা ছিনিয়ে নেই। আমি ভয়ে কিছু বলতে পারি নাই। পরে ভায়াডাঙ্গা বাজার নিরাপত্তা কমিটিকে এই বিষয় টি জানালে তারা সেই ৩ জন কে আটক করে।
এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরন করা হয়েছে।

