ময়মনসিংহের ভালুকায় ও নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮

Date:

সুমন ভৌমিকঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় ও নান্দাইল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

সূত্র জানায়, গাজীপুর জেলার রাজেন্দ্রপুর থেকে ত্রিশাল উপজেলার উদ্দেশে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা ডিগ্রি কলেজগেইট এলাকায় আসলে সকাল ৮ টা ৩০ মিনিটে অপরদিক থেকে একটি বাস ইউটান করতে গেলে এই প্রাইভেটকারকে চাপা দেয় ও দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী ৩ জন রাজেন্দ্রপুরের ও ৩ জন ত্রিশালের সহ ৬ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ২ শিশু, ২ নারী ও ২ পুরুষ। নিহতরা হলেন, হাসনা, হাসিবুল, নাজমা, জান্নাতি, বিল্লাল হোসেন ও ড্রাইভার মনির। পুলিশ বাসটি আটক করলেও চালককে গ্রেফতার করতে পারেনি। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে নান্দাইল উপজেলার তষরা এলাকায় সকাল ৬ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে বিকল হয়ে থেমে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ১ জন ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া ১ জন গুরুতর আহত হয়েছেন। নিহত ২ জন ব্যক্তি গরু ব্যবসায়ী। কুড়িগ্রামের রৌমারী উপজেলা থকে গরু কিনে ট্রাকে করে তারা বাড়ি ফিরছিলেন। নিহতরা হলেন, সাইদুল ও মোস্তাকিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান