সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (বিপিএম-সেবা) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নেতৃত্বে ২৭ জুলাই সোমবার বিকাল ৬ টা ৩০ মিনিটে এসআই দেবাশীষ সাহা সংগীয় ফোর্স অভিযান চালিয়ে অটোরিক্সা চোর সিন্ডিকেট চক্রের সদস্য মৃত-আঃ রশিদ এর পুত্র মোঃ লিয়ন মিয়া (২০) ও মৃত-হাতেম আলী এর পুত্র মোঃ উজ্জল মিয়া (৩৫)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন নিঘুরিয়ারচর এলাকা থেকে আগের মামলায় অটোরিক্সা চোরচক্রের সদস্য মোঃ লিয়ন মিয়া (২০)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত লিয়ন এর হেফাজতে থাকা ৩টি চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়।
জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে গরীব অসহায়দের একমাত্র আয়ের উৎস অটোরিক্সা চুরি করে আসছিল। তাদের জিজ্ঞাসাবাদে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।
এছাড়া ডিবি ওসি শাহ মোঃ কামাল আকন্দ এর নির্দেশে ২৬ জুলাই রবিবার ৭ টা ৩০ মিনিটে এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় ফোর্স গৌরীপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ও ২৬ জুলাই রবিবার রাত ১০ টা ৩৫ মিনিটে এসআই মোঃ নাজিম উদ্দিন সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় দিঘারকান্দায় মাদক বিরোধী অভিযানে এবং ২৬ জুলাই বিকাল ৫ টা ১০ মিনিটে এসআই মোঃ সোহরাব আলী সংগীয় ফোর্স ত্রিশাল থানাধীন রায়ের গ্রামে মাদক বিরোধী অভিযানে ও ২৭ জুলাই বিকাল ৫ টা ৩০ মিনিটে এসআই মোঃ শরীফ হায়দার আলী সংগীয় ফোর্স মুক্তাগাছা থানাধীন চর আধপাখিয়া এলাকায় মাদক বিরোধী অভিযানে মাদক সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়। ২৬ ও ২৭ জুলাই পৃথক পৃথক চারটি অভিযানে গাঁজা, হেরোইন ও ইয়াবা সহ মোট ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়।
গ্রেফতারকৃতরা হলো মোঃ রাসেল (২০), মোঃ মোবারক হোসেন মুন্না (৩৫), মোঃ ইমাম খান (২৪), মোঃ আবু নাঈম তারেক (২৫), পন্ডি শাহিন (৩৫)।

