সাবেক ধর্মমন্ত্রী’র কন্ঠ নকল করে অর্থ আত্মসাৎকারী প্রতারক স্বপন ফের গ্রেফতার

Date:

সুমন ভৌমিকঃ সারা দেশব্যাপী প্রতারণা করার শীর্ষ অবস্থানে প্রতারক দীর্ঘদিন জেলের বাহিরে থেকে বিভিন্ন নেতা, সরকারি কর্মকর্তা ও সাধারন মানুষের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নেতৃত্বে এস আই আলাউদ্দীন সঙ্গীয় ফোর্স স্বপন মন্ডকে ফের গতকাল গ্রেফতার করেছে। জানা যায়, স্বপন মন্ডল সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এর কন্ঠ নকল করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অপরাধে পুলিশ এর আগেও গ্রেফতার করেছিল।

সুত্র জানায়, সচিব, পুলিশ অফিসার, ডিসি, ইউএনও, জেলার, ওয়াসা কর্তৃপক্ষ, রাজনৈতিক ব্যক্তিবর্গের পরিচয় দিয়ে কন্ঠ নকল করে চলমান করোনা পরিস্থিতিতে ত্রান সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন অফিস, ব্যবসায়ী ও নেতাকর্মীদের প্রতারিত করে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকার উড়াহাটী গ্রামের কুখ্যাত স্বপন মন্ডল। এ ধরনের প্রতারণার কারনে তার নামে দেশের বিভিন্ন থানায় বহু মামলা রয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে বহুবার গ্রেফতারও হয়।
সূত্র আরো জানায়, স্বপন মন্ডল মূলত পুলিশের বদলী, পুলিশে চাকুরী, বিভিন্ন সরকারী কর্মকর্তার পোষ্টিং ও অনেককে চাকুরী দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতো। এছাড়াও বিভিন্ন মেয়েদের চাকুরী দেয়ার নামে বিভিন্ন হোটেলে নিয়ে সম্ভ্রমহানী ঘটাত। এমন একাধিক ঘটনা ময়মনসিংহ শহরেই রয়েছে।

বিভিন্ন প্রতারণার ঘটনায় স্বপন মন্ডলের নামে ভালুকা থানায় বেশ কয়েকটি মামিলা রয়েছে। এর মধ্যে মারামারি ও চাঁদাবাজীর মামলাও আছে। ঢাকা ডিবিও সম্প্রতি একটি মামলার চার্জসীট দিয়েছে। দুইটি ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে কোতোয়ালী এবং ভালুকা মডেল থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। প্রায় এক ডজন মামলা রয়েছে স্বপন মন্ডলের বিরুদ্ধে।

স্বপন মন্ডলের প্রতারণার কুখ্যাতির ভাষা হয়তো পুথিগত ভাবে পাওয়া যাবেনা! তাবে কতটা ভয়ংকর প্রতারক হতে পারে সে? ময়মনসিংহের স্থানীয় একজন সাংবাদিক তাকে নিয়ে লিখতে গিয়ে বহু তথ্য সংগ্রহ করেছিলেন। এই সাংবাদিকের নামে উপর সে আতংকিত ছিল। সূত্র দাবী করে, তৎকালীন সময়ে একাধিক পুলিশ অফিসারের অনুরোধে চাকুরী প্রার্থী মেয়েসহ অনেকের টাকা বিকাশের মাধ্যমে আদায় করে দিয়েছেন। স্বপন মন্ডল এতোটাই দ্রুতবাজ কোথাও ৫ মিনিটের অধিক সময় অবস্থান করতো না। পদস্থ অনেক পুলিশ অফিসারের নাম ব্যবহার করতো। তাদেরকে বিভিন্ন সময়ে দামী দামী গিফট দিতো। গিফট দেয়া কাপড়ের সেলাইয়ের টাকা এখনো ময়মনসিংহের টড়ি টেইলার্স পাওনা রয়েছে । অথচ সেই পুলিশ কর্তা কবেই বদলী হয়ে গেছেন।

সুত্র জানিয়েছে, জেলা গোয়েন্দা পুলিশ মামলা তদন্তকালে স্বপন মন্ডলকে গ্রেফতার করে তার নিকট থেকে ব্যবহৃত দুইটি মোবাইল সহ চারটি সিম উদ্ধার করে এবং তার মোবাইল বিকাশে ৬০ হাজার টাকা পাওয়া যায়। যা ভালুকা পৌরসভা কাউন্সিলর বিল্লাল ফকিরের নিকট থেকে প্রতারণা করে নিয়েছিল বলে জানা যায় । তাছাড়া, তার মোবাইল পর্যালোচনা করে দেখা যায়, উক্ত মোবাইলে কয়েক দিনে ১৪ টি সিম ব্যবহৃত হয়। যাহা ০১৭২৯-৯৪৫৯৭৩ (বিকাশ), ০১৭৬৬-৪২৮৩২৪, ০১৩১৪-৭৯৩০৬৪, ০১৭১১-০৭৪৮৭৪, ০১৩১৬-০৯৮৬৭২, ০১৯৯৫-৩৯৯০২৮, ০১৯০৭-৭৪১৭১৪, ০১৯১৫-৯৮৫১১৩, ০১৪০২-৬৫৪৪০৮, ০১৩১৭-৯৪৪৭৬৩, ০১৭৬৫-৩৩৭৫৭৫, ০১৭৩৫-৮৮৬৭৩৩, ০১৩১৩-৮৬৫৯৩৪,০১৯০৬-৯২৪৪৬৩ এই নাম্বার গুলো ব্যবহার করে। বিভিন্ন মানুষের নিকট থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়াই ছিল স্বপন মন্ডলের পেশা।

এধরনের প্রতারনার জন্য, ইতিপূর্বে তার বিরুদ্ধে বহু মামলা মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান