স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভয়ংকর সন্ত্রাসী মোঃ ইয়াছিন আরাফাত শাওন (৩৬) সহ ৭ জনকে কে আটক করেছে ময়মনসিংহ র্যাব-১৪ এর অভিযানিক দল। ক্ষমতাসীন দলের একাংশের জনৈক নেতার দক্ষিন হস্ত বলে সারা শহর সে ধাবরিয়ে বেড়াতো। ময়মনসিংহের আতংক ছিলো শাওন ও তার বাহিনী। কুখ্যাত চাঁদাবাজ, মাদক ও অস্র ব্যবসায়ী হিসেবে পরিচিত শাওন এখন কারি কারি টাকার মালিক। কতিপয় পুলিশ ও জনৈক সাংবাদিকের সাথে ছিলো দহরম মহরম সম্পর্ক। মাসে মাসে নজরানা পৌছে যেত অনেকের কাছে। এলাকার অনেকেই এখন মুখ খুলতে শুরু করেছে। অনেক নারীর সমভ্রম হারিয়েছে এই সন্ত্রাশী শাওন-পারভেজের কাছে। র্যাব তাকে ধরায় অনেকে রোজা রেখে দোয়া করেছেন র্যাব সদস্যদের।
সুত্র জানায়, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরপাড়া পুরোহিতপাড়া এলাকা হতে ২টি পিস্তল, ১টি রিভলভার, ৩টি ম্যাগাজিন, ২টি একনলা বন্দুক, অস্ত্র তৈরি এবং রক্ষণাবেক্ষণের সরঞ্জামাদি, স্নাইপিং রাইফেলের টেলিস্কোপিং সাইট, ৭টি রামদা, ৪টি ছুড়া ও ১টি চাপাতিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ ইয়াছিন আরাফাত শাওন (২৮) সহ ০৭ জনকে আটক করেছে র্যাব-১৪।
র্যাব জানিয়েছে, ৯ মে ২০২০ তারিখে রাত ৪.৩০ টা’র সময় র্যাব-১৪, ময়মনসিংহে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরপাড়া পুরোহিতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ ইয়াছিন আরাফাত শাওন (৩৬), মাসুদ পারভেজ (৩০), মোঃ রায়হান আহম্মেদ রাজীব (২৮), মোঃ মানিক মিয়া (২৭), হৃদয় আহম্মদ রাজীব (১৮), মোঃ রাজীব (৩০), মোঃ বাপ্পি খান (৩৬) আটক করে তাদের হেফাজত থেকে ২টি পিস্তল, ১টি রিভলভার, ৩টি ম্যাগাজিন, ২টি একনলা বন্দুক, অস্ত্র তৈরি এবং রক্ষণাবেক্ষণের সরঞ্জামাদি, স্নাইপিং রাইফেলের টেলিস্কোপিং সাইট, ৭টি রামদা, ৪টি ছোড়া ও ১টি চাপাতিসহ ৩০০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে তারা মাদক চোরাচালান, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকান্ডে এসব অস্ত্র ব্যবহার করে মর্মে স্বীকার করে। উল্লেখ্য যে, আসামী মোঃ ইয়াছিন আরাফাত শাওন ময়মনসিংহে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তার নামে বিভিন্ন থানায় অবৈধ অস্ত্র, চাঁদাবাজী, মাদকসহ অসংখ্য মামলা রয়েছে।

