সুমন ভৌমিকঃ বাংলাদেশ পুলিশ সদস্য উদ্বেগজনক হারে করোনা ভাইরাসের সংক্রমণ হচ্ছে। মৃত্যুও ঘটছে। করোনা প্রতিরোধে মাঠের সম্মুখে প্রথম সারির যোদ্ধা হিসেবে সারাদেশে পুলিশ আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।
ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুলিশ সদস্যরা সরাসরি জনগণের সংস্পর্শে থাকায় সারাদেশে মত ময়মনসিংহ জেলা পুলিশের সদস্যরাও করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। সে দিকে চিন্তা করে ময়মনসিংহ জেলা পুলিশের পাশে দাঁড়ালেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।
তিনি করোনা যুদ্ধের প্রথম সারির যোদ্ধা ময়মনসিংহ জেলা পুলিশের সুরক্ষার জন্য জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২০০০ মাস্ক ও ৫০ লিটার স্যানিটাইজার ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) হাতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত’র নির্দেশে তুলে দিলেন অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু ,শাকিল রানা প্রবাল ও দেবাশীষ দেবনাথ পান্না প্রমুখ।

