ময়মনসিংহে মহাসড়কে বিশেষ অভিযানকালে এসপি আহমার বলেন “সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি”

Date:

সুমন ভৌমিকঃ মহাসড়কে উল্টোপথে গাড়ি চালানো যাবে না। চালালেই জরিমানা। আর এ জন্য অভিযানে নেমেছে পুলিশের বিশেষ যৌথ টিম। ২ মার্চ সোমবার ময়মনসিংহের পুলিশ সুপার নিজে মহাসড়কে এ অভিযান চালান। এ অভিযানে প্রথম দিনেই আদায় করা হয় ২৮ হাজার টাকা। মামলা হয় ৯টি। এ অভিযান চলতে থাকবে।

সড়ক পরিবহন আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহে এ বিশেষ অভিযানের উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা)।

যিনি গত ২৪ ফেব্রুযারি ময়মনসিংহ শহরে উল্টোপথে গাড়ি চালানোর দায়ে তার গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেন। এসপি’র নির্দেশে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ওই ড্রাইভারের বিরুদ্ধে মামলা নিয়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করে। এ ঘটনা স্যোশাল মিডিয়াসহ গণমাধ্যমে প্রকাশিত হলে জনমনে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

এ ঘটনার ৭ দিনের মাথায় এবার মহাসড়কে উল্টোপথে গাড়ি চালানো রোধে পুলিশ সুপার স্বয়ং মাঠে নামলেন। পরিবহন আইনে জনসচেতনতা বাড়ানোসহ মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযানে নেতৃত্ব দেন তিনি।

ময়মনসিংহ-ঢাকা চার লেন মহাসড়কে দীঘারকান্দা বাইপাসে সোমবার এর এই অভিযানের ফলে যানবাহন চালকদের মধ্যে পরিবহন আইন সম্পর্কে বিপুল সাড়া পড়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান জানান, সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। এ কথা মনে রেখে চালক সচেতন থাকলেই মহাসড়কে মৃত্যুর মিছিল থামবে।

অভিযানে ময়মনসিংহ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ ট্রাফিক সার্জেন্ট সালমান খান এবং ডিবি ওসি শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশনায় ডিবি’র এস আই কামরুলসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

ময়মনসিংহে নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিশেষ অভিযান চালানো শুরু হয়েছে। পুলিশ সুপার এজন্য ট্রাফিক পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে যৌথ টিম গঠন করে দিয়েছেন।

সোমবার সড়ক পরিবহন আইনের ৯২(ক) এর ৬৬ ধারা মোতাবেক পরিচালিত অভিযানে ৭টি বালুর ট্রাকের প্রতিটিকে ২ হাজার করে ও ২টি মোটারবাইককে ২ হাজার টাকা করে এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২ চালকের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২৮ হাজার টাকা জরিমান করা হয়। এ ব্যাপারে ৯টি মামলা হয়েছে বলে ট্রাফিক পুলিশ জানায়।

পুলিশ জানায়, সড়ক পরিবহন এর নতুন আইনে ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। কিন্তু প্রথম দিনে সচেতনতা বিকাশের লক্ষ্যে প্রতিটি ক্ষেত্রে সর্বনিম্ন ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। তবে ভবিষ্যতে সর্বোচ্চ জরিমানা আদায় করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

পুলিশ আরো জানায়, জরিমানা না করলে সচেতনতা আসবে না। ট্রাফিক আইন অমান্য করার প্রবনতা থেকে মানুষকে সরিয়ে আনাই এই অভিযানের লক্ষ্য। সড়ক নিরাপত্তায় ট্রাফিক আইন অমান্য করে কেউ পার পাবে না।

উল্লেখ্য, গত বছর এক নভেম্বর থেকে সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর হয়। তবে এত দিন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে মামলা নেয়া থেকে পুলিশ বিরত ছিল। বরং নতুন আইন সম্পর্কে জনগণকে সচেতন করার উপর জোর দেয়া হয়।

ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান বলেন, শুধু ন্যুনতম জরিমানা আদায় নয়, অভিযান চলাকালে অনেককেই উল্টোপথে গাড়ি চালানোর ক্ষেত্রে বাঁধা দিয়ে সতর্ক করে দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান