সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যোগে ট্রেন ও মাদক সম্পর্কে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ডিসেম্বর শনিবার বিকাল ৪ টায় সরিষাবাড়ী প্রধান পোষ্ট অফিস সংলগ্ন রেইল গেইট এলাকায় শাহিন স্কুলের সামনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ রাসেল মাহমুদের সঞ্চালনায়
উক্ত সভায় সভাপতিত্ব করেন জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ তাপস চন্দ্র পণ্ডিত। এতে বক্তব্য রাখেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রাজ্জাক, সরিষাবাড়ী কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান মানু, সাবেক সাতপোয়া ইউপি চেয়ারম্যান ও সরিষাবাড়ী সরকারি পাইলট গালস স্কুল এন্ড কলেজের প্রভাষক জয়নাল আবেদীন বাবলু, মোহনা টিভির উপজেলা প্রতিনিধি প্রভাষক এস.এইচ.এম এহসান হাবিব এবং শাহিন স্কুলের পরিচালক মোঃ তোজাম্মেল হক।
উক্ত সভায় বক্তৃতাকালে বক্তারা বলেন, ট্রেনে পাথর নিক্ষেপ, ট্রেনের ছাদ, ইঞ্জিনে ও বাফারে ভ্রমণ করা যাবেনা। ট্রেনে ভ্রমণের সময় মাদক সেবন, ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রি করা দন্ডনীয় অপরাধ। কেউ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

