প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন: এলজিআরডি মন্ত্রী

Date:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। মানুষ যেন উন্নয়নের সুফল পায়- এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। উন্নয়নে পরিবর্তন আনা হয়েছে। অবকাঠামো উন্নয়ন যেন স্থায়ী হয়- সে লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

শুক্রবার বিকালে কুমিল্লার লাকসামে ‘বঙ্গবন্ধু পৌর কমিউনিটি সেন্টার’ এবং ‘লাকসাম মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে’র নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, আমরা হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়াকে উন্নত দেশ হিসেবে জানি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন।
তিনি বলেন, স্ব-স্ব অবস্থান থেকে সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। কেউ কোন ধরণের অপরাধের সাথে জড়িত হলে তাকে কোন ছাড় দেয়া হবে না।
লাকসামের ঐতিহ্য তুলে ধরে মন্ত্রী বলেন, লাকসাম জেলা সমতুল্য একটি উপজেলা। এখানে শিল্পকারখানা রয়েছে। এখানকার মানুষের উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন বাস্তবায়ন হচ্ছে। সামগ্রিক উন্নয়নের মাধ্যমে লাকসামকে স্মার্ট সিটিতে রূপান্তর করা হবে।
লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খলিলুর রহমান, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুছ ভূঁইয়া, ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, পৌর আওয়ামী লীগ সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হিরা প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান