বিনোদন ডেক্সঃ সন্ধে সাতটায় রেজিস্ট্রি করে বিয়ে করেন সৃজিত এবং মিথিলা। লেক গার্ডেনসে সৃজিতের বাড়িতেই রেজিস্ট্রি প্রক্রিয়া সম্পন্ন হয় নবদম্পতির। খুব কাছের কিছু বন্ধুবান্ধব এবং পরিবারের মানুষজন উপস্থিত ছিলেন। আগামীকালই জেনেভার উদ্দেশ্যে পাড়ি দেবেন সৃজিত এবং মিথিলা।

