‘বন্দুকযুদ্ধে’ সেলিম প্রকাশ ছলিম (৩৪) নামে এক ডাকাত নিহত

Date:

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সেলিম প্রকাশ ছলিম (৩৪) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন চাকমারকুল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকার কাদির হোসেনের ছেলে ছলিম ডাকাতকে আটক করা হয়। আটকের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে রাত দেড়টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে থাকা মাদক ও অস্ত্র উদ্ধার করতে অভিযানে গেলে আগে থেকেই ওঁৎপেতে থাকা মাদক ব্যবসায়ী ও ছলিম ডাকাতের সহযোগিরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এতে উভয়পক্ষের গোলাগুলিতে পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান, কনস্টেবল আবদুুর শুক্কুর ও মেহেদী গুরুতর আহত হয়। এ ঘটনায় মাদক ব্যবসায়ী ও ডাকাত ছলিম গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ দাশ জানান, নিহত ছলিম ডাকাত দলের সক্রিয় সদস্য এবং মাদক ব্যবসায় জড়িত।

সে টেকনাফ উপজেলায় ডাকাতি, সন্ত্রাসী ও মাদক চোরাচালান হয় তার সঙ্গে জড়িত ছিল। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান