প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারপ্রাপ্তিতে আওয়ামী লীগের অভিনন্দন

Date:

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিশুদের টিকাদান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মর্যাদাপূর্ণ ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারপ্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ।
দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ এক বিবৃতিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিশুদের টিকাদান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মর্যাদাপূর্ণ ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারপ্রাপ্তিতে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুধু উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্যই কাজ করে যাচ্ছেন তা নয়, একইভাবে তিনি দেশের জন্য মানসম্মত উন্নত, স্বাস্থ্যকর নাগরিক সৃষ্টির লক্ষ্যেও নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।’
এই কারণেই বর্তমান সরকার একটি যুগোপযোগী, আধুনিক স্বাস্থ্য নীতি প্রণয়ন করেছে উল্লেখ করে কাদের বলেন, ‘এই নীতির আওতায় দেশের সকল শিশুদের জন্য শতভাগ টিকাদান কর্মসূচি সাফল্যের সাথে সম্পন্ন করেছে। ফলে বাংলাদেশে আজ মা ও শিশু মৃত্যুহার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। ’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মর্যাদাপূর্ণ ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারপ্রাপ্তি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার অব্যাহত অগ্রগতির প্রতিফলন বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
সোমবার জাতিসংঘ সদর দপ্তরে সুইজারল্যান্ড ভিত্তিক বিশ্বব্যাপী টিকা দান সংস্থা গ্লোবাল-দ্যা ভ্যাকসিন অ্যালায়েন্স’-এর চেয়ারম্যান ড. এনগোজি ওকনজো-আইওয়েলা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারটি প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান