চীফ রিপোর্টারঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা এবং মহানগর ছাত্রদলের সভাপতি নাঈমুল করিম লুইন ও সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ রবিন এর নেতৃত্বে নগরীর বিভিন্ন সড়কে বিশাল মিছিল সহ প্রদক্ষিণ করে।
নিরাপত্তার চাদরে পরিবেষ্টিত ময়মনসিংহ নগরীতে গতকাল চরম সাহসীকতার সাথে ব্যাপক শো-ডাউন করে নিজেদের সক্ষমতার জানান দেয় জেলা ও মহানগর নেতৃবৃন্দ। জেলা দক্ষিনের বিশাল মিছিলটি নগরীর আমলাপাড়া মন্দিরের সম্মুখ হতে শুরু হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে উপস্থিত হয় এবং মহানগর ছাত্রদলের সর্বকালের বৃহৎ শো-ডাউনটি নগরীর বাউন্ডারী রোড হয়ে দলীয় অফিস চত্বরে পৌঁছে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর হাতে গড়া দলটি লড়াই সংগ্রাম আন্দোলনের সফলতা ও ব্যার্থতার মোড়কে অপ্রতিকূল অবস্থার ভিতরে জেলা দলীয় কার্যালয় প্রাঙ্গণেই দিবসটি উদযাপন করলো দলটি ।
বেলা ১১টা বাজার সাথে সাথেই জনাকীর্ণ দলীয় অফিস চত্বরে হাজার হাজার নেতা-কর্মীর মূহমূহ স্লোগানে উত্তাল হয়ে উঠে। এতে ছাত্রদল ছাড়াও দলটির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্নাঢ্য র্যালটিতে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের প্রভাবশালী সহ-সভাপতি সদ্য কারামুক্ত সৃজনশীল ছাত্রনেতা গোলাম মোস্তফা বাবু চৌধুরী, ত্রিশাল উপজেলা ছাত্রদলের আহবায়ক ও জেলা ছাত্রদল সহ-সভাপতি ফারুক, সহ-সভাপতি তানজির মাহমুদ, সহ-সভাপতি সিজার, সহ-সভাপতি চঞ্চল, ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হায়দার খান রানা, কামরুল ইসলাম, শাহীন আহম্মেদ, রাকিবুল হাসান সুরুজ, আরাফাত রহমান জিম, নাজমুল হাসান, শেখ মো: কাদের, জেলা ছাত্রদল দক্ষিণ শাখার দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, সজিব, আরিফ, মামুন, সৌমিত্র, হাসান, ইব্রাহিম, রবিন, পলাশ, জিয়ন, জিসান, আরাফাত, তানভীর, রাহুল, আলমগীর, জনি, রাকিব, পলাশ, সাগর, পল্লব, বিপ্লব এবং বিভিন্ন উপজেলা-ইউনিয়ন থেকে আগত ছাত্রদল নেতা-কর্মী’সহ প্রায় কয়েকশত নেতা-কর্মী।
এছাড়াও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক, রানা, সৌরভ, শেখ সালাউদ্দিন, সেলিম, গোবিন্দ, মহানগর ছাত্রদল দপ্তর সম্পাদক সামি, রাকিব, সপ্নিল, রাজন, পলাশ, তারণ, হামিদ, রানাসহ প্রায় হাজার খানিক নেতা-কর্মী।
ময়মনসিংহ জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা প্রতিবেদককে বলেন, কয়েক দফা পুলিশী বাঁধার মুখে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন হতে আগত নেতা-কর্মীরা শহরের কোথাও দাড়ানোর সুযোগ দেয়নি প্রশাসন, ৩/৪ জনের বেশি একত্রে যেতে বারণের পরেও প্রায় কয়েকশত নেতা-কর্মী বারবার বাাঁধার মুখে পড়েও দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশস্থলে যেতে সক্ষম হই এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবিতে রাজপথে স্লোগান দেই।
এছাড়াও ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীতে পুলিশের বাধা দেওয়ার খবর গণমাধ্যমগুলোতে প্রচার করা হয়েছে। নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ করে ১০ জন নেতাকর্মীকে আহত করার দাবী জানিয়েছে বিএনপি।
এ সময় দলীয় অফিস চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও নগর বিএনপির সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম ও জেলা দাক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম প্রমুখ।

