বিএনপি-জামায়ত চক্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে : ওবায়দুল কাদের

Date:

বিএনপি-জামায়ত চক্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘এখনো ওদের ষড়যন্ত্র চলছে। এখনও বাতাসে চক্রন্তের গন্ধ আসছে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’
ওবায়দুল কাদের আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথ ভাবে এই সমাবেশের আয়োজন করে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের অস্তিত্বের জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে কোন চক্রান্তই আমাদের ক্ষতি করতে পারবে না। সবাই ঐক্যবদ্ধ থাকলে আমরা যে কোন অবস্থা মোকাবেলা করতে পারবো।’
‘সরকার বিএানপিকে নেতৃত্ব শূন্য করতে চায়’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীগের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, নিজে নির্বাচিত হয়ে আসন ছেড়ে দিয়েছেন শূণ্য করেছেন। তাহলে বোঝেন আপনি কতটা শূন্য। আপনার অবস্থা কোথায়?। আপনারাতো নিজেই নিজেদের শূণ্য করছেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বে শূন্য করতে চেয়েছিল বিএনপি। তারা ক্ষমতায় থাকার সময়ে গুম, খুন, বোমাহামলা করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। তৎকালিন বিএনপি সরকারের পৃষ্ঠ পোশকতায় সারাদেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা হয়েছিল। এগুলো ভুলে গেলে চলবে না ফখরুল সাহেব।
তিনি বলেন, অনেক কিছু ভুলে গিয়েছিলাম আমরা। ১৫ আগস্ট, ২১ আগস্টের কথা ভুলে সেদিন সন্তান হারা মাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তনা জানাতে গিয়েছিলেন কিন্তু আপনারা ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন। গণভবনে প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু কি ভাষায় কথা বলা হয়েছিলো। এসবে জবাব দিতে পারবেন না ফখরুল সাহেব।
ওবায়দুল কাদের বলেন, ভুলের রাজনীতি, নেতিবাচক রাজনীতি, সন্ত্রাস, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে আপনারা নিজেদের রাজনীতি নিজেরাই শুন্য করে দিয়েছেন। ফখরুল সাহেব বলেন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করতে পারেন না। আপনারা কত দেউলিয়া হয়ে গেছেন, যে আন্দোলন করতে পারেননি। আপনাদের দেখলে মনে হয় জয়নুল আবেদীনের ছবির কাঁদার মধ্যে আটকে যাওয়া গরুর গাড়ীর মতো। এখান থেকে উদ্ধার পেতে হলে আপনাদের জঙ্গিবাদ, সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা, দুনীতির রাজনীতি পরিহার করতে হবে।
তিনি বলেন, নেতিবাচক ধ্বংসাত্বক রাজনীতি করতে করতে আপনারা ভুলের চোরাবালিতে এসে নিজেরাই নিজেদের শুন্য করে দিয়েছেন, আওয়ামী লীগ আপনাদের শূন্য করতে চায়নি। খুনের রাজনীতি, হত্যার রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি জঙ্গিবাদের পৃষ্টপোষকতার রাজনীতি আপনারাই শুরু করেছিলেন। আজ কোন সাহসে সন্ত্রাসের রাজনীতির কথা বলেন। বাংলাদেশের মানুষ কি ভুলে গেছে, সেই হাওয়া ভবনের লুটপাট, দুর্নীতিতে ৫ বার বিশ্ব চেম্পিয়ন হওয়ার কথা। আজকে বলেন দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সিন্ডিকেট। এই সিন্ডিকেটের পৃষ্টপোষক আপনারা।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় নেতা এডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান