অর্থনীতি ডেস্ক: আসন্ন পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে আগামী শুক্র ও শনিবার (৯ ও ১০ আগষ্ট) ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৪ আগষ্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো: সিরাজুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে তৈরি পোষাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারিদের বেতন ও অনান্য ভাতাদি পরিশোধের জন্য এবং রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে তফসিলি ব্যাংকসমৃহ আগামী ৯ ও ১০ আগষ্ট পূর্ণ দিবস খোলা থাকবে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, ঢাকা ‘‘ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের শাখাসমৃহ শুক্র ও শনিবার পূর্ণদিবস খোলা রাখার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও প্রজ্ঞপনে, উল্লেখিত এলাকার সংশ্লিষ্ট ব্যাংকের শাখাসমৃহকে পযাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়।

