অসহায় পরিবারের পৈতৃক সম্পত্তি প্রতিপক্ষ কর্তৃক জবর দখলের চেষ্টাসহ দমন পীড়ণের অভিযোগ

Date:

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া,বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় এক অসহায় পরিবারের পৈতৃক সম্পত্তি প্রতিপক্ষ কর্তৃক জবর দখলের মাধ্যমে ভোগদখলের চেষ্টাসহ দমন পীড়ণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা সম্পত্তি রক্ষার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামণা করেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামের মৃত রাধাকান্ত বালার পুত্র রাজু বালা’র ভোগদখলীয় পৈতৃক সম্পত্তি একই বাড়ির মৃত শরৎ বালা’র পুত্র বিরেন বালা (৬৫), দিলীপ বালা (৬০) ও মুল্লুক চাঁদ বালা’র পুত্র সুশীল বালা (৬৫), সুরেশ বালা (৬০), সুশান্ত বালা (৩০) এবং সুনীল বালার পুত্র প্রশান্ত বালা (২৫), সুশীল বালা, সুসেন বালা তালতা ঐচা মৌজার এসএ ২৬২ খতিয়ানের ৪৬৭, ৪৭১, ৬৩২ দাগের ৩৭ শতাংশ সম্পত্তি দশ বছর পূর্ব থেকে জবর দখলের চেষ্টা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ১৯ জুলাই রাজু বালা ঘরের চালে টিনের ছাউনি দিতে গেলে উক্ত ব্যক্তিরা বাঁধা দিলে তাদের সাথে বাকবিতন্ডার একপর্যায়ে রাজু বালার মা গোলাপী রানীকে মারধর করে।

প্রতিপক্ষের লোকজন প্রায়ই তাদের গালিগালাজসহ খুন-খারাপির হুমকি ও বিভিন্ন দমন পীড়ণ করে আসছে।

এমনকি প্রায়ই মারধর করারও অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় আগৈলঝাড়া থানায় ভুক্তভোগী রাজু বালা একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এব্যাপারে রাজু বালা তার পৈতৃক সম্পত্তি রক্ষার জন্য প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান