চলছে চরমোনাই পীরের বিক্ষোভ, সতর্ক অবস্থানে পুলিশ

Date:

রাজধানীর পল্টনে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) নেতাকর্মীরা। ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে চরমোনাই পীরের (হাত পাখা) পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনার বরাবর স্মারকলিপি দিতে যাবার জন্য বায়তুল মোকাররমের আশেপাশে জড়ো হয় তারা। সেসময় পল্টন মোড়ে তাদের বাধা দেয় পুলিশ। এর পরে তারা পল্টন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম গণমিছিলে নেতৃত্ব দিচ্ছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা বায়তুল মোকাররম মসজিদের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এরপর বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে জমায়েত শেষে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল শুরু করে দলটি।

দূতাবাস ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ করেছেন চরমোনাই পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা।

‘ভারতে অব্যাহত মুসলিম নির্যাতন, হত্যা এবং ইসকন ও প্রিয়া সাহার দৌরাত্ম্যের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি পেশ’ কর্মসূচি পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান