‘আগুন’ ছবির মহরত অনুষ্ঠানে সেতুমন্ত্রী

Date:

‘সারাদেশে এখন ডেঙ্গুর আতঙ্ক। এরপর আমরা যখন পদ্মা সেতুতে দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখার কথা ভাবছি, তখন শিশুর মাথা লাগবে বলে গুজব। এতসব সমস্যার মধ্যে আজ ছবির মহরতে এসেছি।’

গতকাল সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় দেশ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘আগুন’ ছবির মহরত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সিনেমার মহরতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট। মহরত অনুষ্ঠানে ছবির প্রযোজক এনামুল আরমানও উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ছবির নায়ক শাকিব খান, জাহারা মিতু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, জাকির হোসেন রাজু, নায়িকা সুচরিতা, প্রযোজক ইকবাল প্রমুখ।

রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে সোমবার সন্ধ্যায় বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সবাই বলেন ভীষণ দুর্দিন যাচ্ছে বাংলা সিনেমার। আমি সেটা মনে করি না। আমাদের শাকিবের মতো একজন নায়ক আছে। আরও অনেক কিছু আছে আমাদের। এফডিসিকে আমরা ঢেলে সাজাবো। আমরাও টাইটানিকের মতো সিনেমা বানাবো।’

তিনি আরো বলেন, ‘আগুন’ কেমন আগুন ছড়াবে আমি জানি না। ছবিটির জন্য শুভকামনা থাকলো। আর ছবির নতুন নায়িকার উদ্দেশ্যে বলব, সুচিত্রা সেন এসেই সুচিত্রা সেন হননি, উত্তম এসেই উত্তম হননি। শাকিব খান এসেই শাকিব খান হননি। প্রতিকূলতার মধ্য দিয়ে এগুতে হয়েছে। এখানে নিজেকে প্রমাণ করেই এগিয়ে যেতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান