গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়পাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছ্নে আরও অন্তত ২০ জন যাত্রী।
আজ সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, বাসটি গোপালগঞ্জ থেকে কাশিয়ানী উপজেলার বেশপুরে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছে মোড় ঘোরানোর সময় উল্টে যায় বাসটি। এতে হতাহতের ঘটনা ঘটে। সেখানে এখন উদ্ধার কাজ চলছে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীগামী যাত্রীবাহী একটি লোকাল বাস ভাটিয়পাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৩ জন এবং কাশিয়ানী হাসপাতালে নেওয়ার পর ১ জনের মৃত্যু হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় আরও অন্তত পক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতরা ওই হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

