একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে গত বছরের বিপিএল মাঠে গড়ায় চলতি বছর। আর চলতি বছরের বিপিএল মাঠে গড়াবে বছরের শেষ মাস ডিনেম্বরে।
শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষে বিপিএলের পরের আসর শুরুর দিনক্ষণ জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
৩ ডিসেম্বর হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। গত আসরে কোনো উদ্বোধনী অনুষ্ঠান না হলেও, এবার জাকজমকপূর্ণ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। উদ্বোধনের পর আবার ২ দিন বিরতি দিয়ে ৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে খেলা।
বৈঠকে আরো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

