নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ ভ্যান উল্টে উল্টে ৪ শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, চৌমুহনী সিঙ্গার রোডের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই দুর্ঘটনায় ঘটনাস্থলে ১ জনের মৃত্যু হয়। এবং গুরুত্বর অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে নেয়া হলে সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন ১২ জনের মত।
রবিবার (২৮ জুলাই) ভোর রাতে চৌমুহনী সিঙ্গার রোডের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) বিডি২৪লাইভকে বলেন, ঘটনাস্থলে আমি রয়েছি। ঘটনার পর যান চলাচল বন্ধ ছিল। এখন স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে ১জন ও নোয়াখালী সদর হাসপাতালে আরও ৩ জনের লাশ সনাক্ত করা হয়েছে। এই ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১২ জন।

