প্রধানমন্ত্রী দেশে ফিরলে ৭ কলেজের বিষয়ে সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

Date:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের বিষয়ে সিদ্ধান্ত দেবেন জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৭ কলেজ অধিভুক্তির বিষয় শিক্ষার্থীদের যে আন্দোলন, এই আন্দোলনের বিষয়ে আমরা সজাগ রয়েছি। এই বিষয়টি প্রধানমন্ত্রীকে আমরা জানিয়েছি। তিনি আসলে বিষয়টি বিবেচনা করবেন। কিন্তু এর আগে তারা যেন রাস্তা অবরোধ করে মানুষকে কষ্ট না দেয়, জনদুর্ভোগ সৃষ্টি না করে। সেই ব্যাপারে তাদের অনুরোধ করছি, তারা যেন ক্লাস ও পরীক্ষা বর্জনের পথ থেকে বিরত থাকে।

বুধবার সচিবালয়ে ঈদুল আজহার প্রস্তুতি, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক সংস্কার এবং সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শিক্ষামন্ত্রীর স্বামী গুরুতর অসুস্থ তারপরও তিনি দু-একদিনের মধ্যে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। কাজেই আলাপ-আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান করা যায়, সেখানে পথ অবরোধ করে জনগণকে দুর্ভোগে ঠেলে না দেয়ার পরামর্শ আমি তাদের দিচ্ছি।

ছেলেধরা সক্রান্ত গুজবের কারণে গণপিটুনি ও প্রাণহানির ঘটনার পেছনে কোনও অসৎ উদ্দেশ্য আছে কিনা সরকার তা খতিয়ে দেখছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ছেলেধরা সংক্রান্ত গুজবে ইতোমধ্যে কয়েকজনের প্রাণহানি ঘটেছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক। ঘটনার সঙ্গে সম্পৃক্ত প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে।

গুজব রটিয়ে যাতে গণপিটুনির মতো ঘটনা আর না ঘটে সে বিষয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইতোমধ্যে সরকারি ও দলীয়ভাবে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। গুজব রটিয়ে যাতে গণপিটুনির মতো কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকতে সারাদেশে দলের নেতা-কর্মী ও সংসদ সদস্যদের (এমপি) নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, সারাদেশের দলীয় নেতাকর্মী ও এমপিদের নির্দেশ দেয়া হয়েছে যাতে তারা মানুষকে সতর্ক ও সচেতন করতে সভা-সমাবেশ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা ঘটছে। এসব ঘটনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কিনা, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি এ রকম পরিস্থিতি আর হবে না। পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। একই সঙ্গে যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

কাদের আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারোর নেই। এটা অপরাধ। কোনও অপপ্রচার বা গুজবে কান না দিতে জনগণকে আহ্বান জানান কাদের।

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক আসন্ন ঈদুল আজহার আগেই সংস্কার করা হবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশের জেলা-উপজেলায় বন্যায় যে সমস্ত রাস্তাঘাট, সড়ক-মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে তা ঈদের অন্তত এক সপ্তাহ আগেই সংস্কার শেষ করা হবে। ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি রাস্তাঘাটগুলোর সংস্কার কাজ তদারকি করবে।’

ডেঙ্গু প্রতিরোধে অতি আল্প সময়ের মধ্যে পার্শ্ববর্তী দেশ থেকে কার্যকর ওষুধ আনতে স্বাস্থ্যমন্ত্রীকে বলা হয়েছে জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এ বিষয়ে আমি ঢাকার দুই মেয়রকে আরও দায়িত্বশীল হতে বলেছি। ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় দেশের হাসপাতালগুলোতে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকার উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে আলোচনা করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান