ডাকসু ভিপি নুরকে অবাঞ্চিত ঘোষণা

Date:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগ।

শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে ডাকসু ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্লাস-পরীক্ষা সচলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সমাবেশ থেকে এই ঘোষণা দেন ছাত্রলীগ নেতারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে গত তিনদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তালা দিয়ে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যারা শুরু থেকেই সাত কলেজের অধিভুক্তির বিরোধীতা করে আসছিলেন। সাত কলেজ বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে ডাকসু ভিপি নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন সমর্থন ও উস্কানি দিয়ে আসছেন বলে অভিযোগ ছাত্রলীগ নেতৃবৃন্দের।

ছাত্রলীগের নেতারা অভিযোগ করেন, আখতার হোসেন অবৈধভাবে ডাকসুর টাকা খরচ করে তালা কিনেছেন এবং ভিপি নুরুল হক নুর তাতে সমর্থন দিয়েছেন বলেও অভিযোগ করেন ছাত্রলীগ নেতারা। এ কারণে নুর ও আখতারকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘আমরা শুনেছি, যে তালা এখানে লাগানো হয়েছে, সেই তালা আগের দিন রাতেই ডাকসু সম্পাদকের কাছে দেওয়া হয়। সেই তালা নিয়ে, সেই শিকল নিয়ে ক্যাম্পাসে তালা দিয়েছেন ডাকসুর ওই সম্পাদক।’

রাব্বানী অভিযোগ করে বলেন, সাত কলেজের অধিভুক্ত বাতিলের আন্দোলনে ডাকসুর সমাজসেবা সম্পাদকের অংশগ্রহণ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট ও ভবনে তালা দেওয়া শিষ্টাচারবহির্ভূত আচরণ।

ডাকসু সভাপতি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দেশে ফিরে এলে ছাত্রলীগ আনুষ্ঠানিকভাবে সমাজসেবা সম্পাদকের পদ বাতিল করার জন্য আবেদন করবে বলেও জানান তিনি।

এদিকে, নুর ও আখতারকে অবাঞ্ছিত ঘোষণা করতে ছাত্রলীগের দাবিকে পাগলের প্রলাপ বলে মন্তব্য করছেন ডাকসু ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, ‘তাদের এই দাবি পাগলের প্রলাপ। আমরা তা কেয়ার করি না।’

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে গত তিনদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তালা দিয়ে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যারা শুরু থেকেই সাত কলেজের অধিভুক্তির বিরোধীতা করে আসছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান