হালুয়াঘাট থানার এএসআই আব্দুল হাই ঠাকুর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার টেওরিয়া গ্রামের মৃত আব্দুর রহমান ঠাকুরের পুত্র। নিহত আব্দুল হাই ঠাকুরের তিন ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।এ সময় কর্তব্যরত চিকিৎসক আব্দুল হাই ঠাকুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।রাস্তায় তিনি মৃত্যুবরণ করেন।
এএসআই আব্দুল হাইয়ের মৃত্যুর খবরে হালুয়াঘাট থানায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন পিপিএম ও হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস।

