সুমন ভৌমিকঃ ময়মনসিংহ সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের নির্বাচনে নৌকার প্রার্থী আবু সাইদের পক্ষে ভোট চাইলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোহিত উর রহমান শান্ত।

প্রধান অতিথি হিসেবে গতকাল সিরতা ইউনিয়নের নির্বাচনী প্রচারণা সভায় বক্তিতাকালে তিনি বলেন, আবু সাইদ সাবেক ধর্মমন্ত্রীর এপিএস ও সাবেক সংসদ সদস্যের এপিএস থাকা সময়ে সিরতা ইউনিয়নের রাস্তাঘাট, মসজিদ, মাদরাসা ও মন্দিরের নামে বরাদ্দ্ এনে ৫নং সিরতা ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। রাস্তা পাকা করন, হাট বাজার ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি স্পেশাল বরাদ্দ্ এনে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছেন।এছাড়াও চরাঞ্চলের মানুষের জন্য হাসপাতালের প্রকল্প বরাদ্দ এনেছেন।

৫নং সিরতা ইউনিয়নের শনির মোড় বাজারে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ডাঃ হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক দেবশীষ দেবনাথ পান্না, সদর উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ইউসুফ আলী, সাবেক শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুর রাজ্জাক উষাণ, আব্দুল মোতালেব সাবেক মেম্বার, আব্দুল হাই মেম্বার, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মাসুদ রানা, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাম্মেল হক, সাধারন সম্পাদক খোরশেদ খান স্বপন, যুবলীগ নেতা হেলাল উদ্দীন হেলাল প্রমূখ।
নৌকা প্রতীকের প্রার্থী আবু সাইদ সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক। সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের এপিএস ছিলেন। গত ১০ বছরে আবু সাইদ নিজ এলাকা সিরতায় ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। এলাকায় আবু সাইদের বিপুল জন সমর্থন রয়েছে। চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবার জন্য ৫০ শয্যা হাসপাতালের ব্যবস্থা করেছেন। সামাজিক ভাবে আবু সাইদের গ্রহনযোগ্যতা রয়েছে। রব উঠেছে এবার সিরতা ইউনিয়নে নৌকার বিজয় হবে।

