বদরুল আমীনঃ ময়মনসিংহ শহরে আবাসিক হোটেলের অন্যতম হচ্ছে খাগডহর ঢোলাদিয়া রিভার প্যালেজ হোটেল। হোটেলটির প্রতিটি রুম ২৪ ঘন্টায় ২/৩ বার ভাড়া হয় বলে জানাগেছে। এলাকাবাসী জানিয়েছে প্রতিনিয়ত হোটেলে অসামাজিক কার্যকলাপ হয়। এতে করে এলাকার পরিবেশ ও যুবসমাজ বিপথগামী হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিভিন্ন স্কুল কলেজ এর ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেনীর বয়সের নারী-পুরুষ এই হোটেলে উঠে থাকে। হয় অসামাজিক কার্যকলাপসহ মদ্যপান। এলাকায় মাতালদের অত্যাচার দেখা যায় হরহামেশাই।
এলাকার জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতা, মাদরাসার শিক্ষক ও ধর্মপ্রান মুসুল্লিরা জানান, হোটেলটির অসামাজিক কার্যকলাপ দিন থেকে দিন বৃদ্ধি পাচ্ছে ও এলাকায় দারুন প্রভাব ফেলছে। স্থানীয় ভাবে এই হোটেলকে মিনি পতিতালয় ও মাদকের আখড়া হিসেবে চিনে সবাই । ( বিস্তারিত আসছে)

