ইয়াবাসহ সাংবাদিক ও তার সহযোগী আটক

Date:

ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে ১৫০ পিচ ইয়াবাসহ টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের জেলা প্রতিনিধি রবিউল এহসান রিপন (৩৫) ও তার সহযোগী চিহ্নিত মাদক বিক্রেতা প্রণব কুমার রায় (৩১) আটক হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকার রূপসী বাংলা পাম্পের সামনে থেকে মাদক লেনদেনরত অবস্থায় তাদের আটক করা হয়।

আটক সাংবাদিক রিপন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সদস্য ও টিকাপাড়া নিবাসী মো: মহসিন এর ছেলে। অপর মাদক বিক্রেতা প্রণব কুমার রায় শহরের শান্তিনগর এলাকার মৃত-নিমাই চাঁঁদ এর ছেলে।

সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান (পিপিএম-সেবা) জানান, আজ সন্ধ্যায় শহরের শান্তিনগর এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা প্রণব কুমার রায়কে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে সাংবাদিক রবিউল এহসান রিপনের কাছ থেকে মাদক সরবরাহ করেছে বলে জানায়।

পরে সাংবাদিক রিপনকে আটক করতে ফাঁদ পাতে ডিবি ও সদর থানা পুলিশ। আরও ১০০ পিচ ইয়াবা লাগবে মর্মে আবারও প্রণবকে দিয়ে সাংবাদিক রিপনের কাছে কল করে মাদক ডেলিভারীর স্থান নির্ধারন করা হয়।সে মোতাবেক বাসস্ট্যান্ডের দশতলা ভবনের কাছে রুপসী পাম্পের সামনে প্রণবকে ছেড়ে দিয়ে মাদক লেনদেনের জন্য অপেক্ষা করতে থাকে পুলিশ। এসময় কথামতো নির্ধারিত স্থানে ইয়াবা লেনদেনকালে তাদের হাতেনাতে আটক করে পুলিশ।

ওসি আশিকুর রহমান আরও জানান,আটক সাংবাদিকের সাথে আর কারা জড়িত আছে সে মর্মে জিজ্ঞাসাবাদ চলছে।

এ রিপোর্ট লিখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান