শীর্ষস্থান ধরে রেখেছেন কোহলি-রোহিত

Date:

দ্বাদশ বিশ্বকাপের লিগ পর্ব শেষ। এবার সেমিফাইনালে লড়াই করার অপেক্ষায় ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-নিউজিল্যান্ড। সেমির লড়াই শুরুর আগে ব্যাটসম্যানদের র‌্যাংকিং প্রকাশ করলো ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে নিজেদের অবস্থান ধরে রেখেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা।
ভারত অধিনায়ক কোহলি শীর্ষে এবং রোহিত রয়েছেন দ্বিতীয় স্থানে। কোহলির রেটিং ৮৯১, রোহিতের ৮৮৫। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত। ৮ ইনিংসে ৫টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৬৪৭ রান করেছেন তিনি। ৮ ইনিংসে ৫টি হাফ-সেঞ্চুরিতে ৪৪২ রান করেছেন কোহলি। তিনি রয়েছেন রান সংগ্রহের তালিকায় নবমস্থানে।
র‌্যাংকিং-এ বেশি উন্নতি হয়েছে পাকিস্তানের বাবর আজম ও নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের। চার ধাপ করে এগিয়েছেন তারা। ৮২৭ রেটিং নিয়ে সপ্তম থেকে তৃতীয়স্থানে উঠে এসেছেন বাবর। চলমান বিশ্বকাপে ৮ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪৭৪ রান করেছেন বাবর।
৭ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৪৮১ রান করেছেন উইলিয়ামসন। তাই শীর্ষ দশে প্রবেশ করেছেন তিনি। ৭৯০ রেটিং নিয়ে অষ্টমস্থানে রয়েছেন উইলিয়ামসন।
আইসিসি’র ব্যাটসম্যানদের র‌্যাংকিং :
র‌্যাংকিং খেলোয়াড় রেটিং
১ বিরাট কোহলি (ভারত) ৮৯১
২ রোহিত শর্মা (ভারত) ৮৮৫
৩ বাবর আজম (পাকিস্তান) ৮২৭
৪ ফাফ ডু-প্লেসিস (দক্ষিণ আফ্রিকা) ৮২০
৫ রস টেইলর (নিউজিল্যান্ড) ৮১৩
৬ ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ৮০৩
৭ জো রট (্ইংল্যান্ড) ৭৯১
৮ কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) ৭৯০
৯ কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) ৭৮১
১০ অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) ৭৭৮

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান