দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। আগামীকাল শুক্রবার (৫ জুন) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে দেশের চলমান রাজনীতি, দলের আন্দোলন কর্মসূচি, দল পুনর্গঠন, জোট সম্প্রসারণ এবং বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের চলমান অস্থিরতা দূর করার বিষয় বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

