ঝিনাইদহে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র বিক্রির ঘটনায় গ্রেফতার ৫জন রিমান্ডে

Date:

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে সরকারী প্রাথমিক বিদ্যালযের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র বিক্রির ঘটনায় আটক ৬ জনের মধ্যে ৫ জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন। আদালত প্রশান্ত কুমার, আল মামুন, তাইনুল আলম কে ২ দিন করে এবং হাসান ইকবাল ও রিপন হোসেনকে ১ দিন করে রিমান্ড মঞ্জুর করে। তবে বাড়ির মালিক আব্দুল মজিদের রিমান্ড মঞ্জুর করেনি আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খাইরুজ্জামান জানান, গেল জুন মাসের ২১ তারিখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আগ মুহূর্তে ভুয়া প্রশ্নপত্র বিক্রির সময় নগদ টাকা এবং ভুয়া প্রশ্ন সহ শহরের আরাপপুর নিউ একাডেমী স্কুল এলাকার একটি বাড়ি থেকে প্রশান্ত কুমার, বাড়ির মালিক আব্দুল মজিদ, আল মামুন, তাইনুল আলম, হাসান ইকবাল ও রিপন হোসেনকে আটক করা হয়।

এ ঘটনায় ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা ও প্রতারনা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর প্রেক্ষিতে রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আসামীদের আদালতে হাজির করলে বিচারক প্রশান্ত কুমার, আল মামুন, তাইনুল আলম এবং হাসান ইকবাল ও রিপন হোসেনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ঘটনায় আটককৃতরা হলেন জেলা শহরের আরাপপুর এলাকার বাড়ির মালিক আব্দুল মজিদ, সদরের গোপালপুর এলাকার অরুন কুমারের ছেলে প্রশান্ত কুমার, শৈলকুপার রানীনগর গ্রামের রোজদার মিয়ার ছেলে আল মামুন, একই উপজেলার সিদ্ধি গ্রামের এলাহী বক্সের ছেলে তাইনুল আলম, উত্তর বোয়ালিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে হাসান ইকবাল ও রানীনগর গ্রামের সৈয়দ আলীর ছেলে রিপন হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান