ছাত্রলীগ সভাপতির ছবি এডিটিং করে ফেসবুকে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Date:

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহ জেলা ছাত্রলীগে সভাপতি রানা হামিদের ছবি এডিটিং করে মাদক সেবনের দৃশ্য সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অখ্যাত অনলাইন পত্রিকায় ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রলীগ। শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খায়রুল ইসলাম টিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত আব্দুল্লাহ এপি, সরকারি কে সি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজায়ানুল হক রিপন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠু মালিতা ও ঝিনাইদহ কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক হোসেন সহ ছাত্রলীগের নেতা-কর্মীর। প্রেসক্লাবে লিখিত বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত আব্দুল্লাহ এপি। তিনি লিখিত বক্তব্যে বলেন, রানা হামিদের বিরুদ্ধে একটি কু-চক্রী মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে এডিটিং করা মাদক সেবনের এমন একটি ছবি প্রকাশ করেছে, যা মিথ্যা ও কুরুচিপুর্ন। এডিটিং করে ছবি বানিয়ে তা প্রচার করা হয়েছে। এর সাথে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদের কোন সম্পর্ক নেই। জেলা ছাত্রলীগের এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, যে সব আইডি থেকে এই অপপ্রচার চালানো হচ্ছে তা আমরা সনাক্ত করে সাইবার ক্রাইম আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। ফেসুবুকে এই মিথ্যা বানোয়াট সাজানো ছবি প্রচারের পর ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করা হয়েছে বলেও সাংবাদিক সম্মেলনে জানানো হয়। তবে ছাত্রলীগের একটি সুত্র জানান, জেলা ছাত্রলীগের পুর্নাঙ্গ কমিটি অনুমোদনের জন্য ঢাকায় পাঠানোর পর থেকেই কথিত এমপি গ্রুপের ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদের বিরুদ্ধে মাদক সেবনের ছবি বানিয়ে ফেসবুকে ছেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান