বিশ্বকাপের পরও খেলা চালিয়ে যাবেন মাশরাফি

Date:

বিশ্বকাপের পরও আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যাবার ঘোষণা দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দ্বাদশ বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাতকারে মাশরাফি বলেন, ‘এটিই আমার শেষ বিশ্বকাপ, তবে বিশ্বকাপের পরও ওয়ানডেতে খেলে যাবো।’
বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে মাশরাফি জানিয়েছিলেন, দ্বাদশ আসরই তার শেষ বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে কতদিন খেলবেন বা বিশ্বকাপের পরই অবসর নিবেন কি-না এমন কিছুই বলেননি বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি। তবে মাশরাফির অবসর নিয়ে কৌতুহল সর্বত্র। বিশেষভাবে মাশরাফির সমালোচকদের। কিন্তু মাশরাফি তো এসব আমলে নেন না।
তারপরও বিশ্বকাপ চলাকালীন দলের কথা চিন্তা করে নিজের ভবিষ্যতের কথা জানিয়ে দিলেন মাশরাফি। নয়তো মাশরাফির কথা ভেবে বিশ্বকাপে তার জন্য পারফরমেন্স করবে, তখন দলের মনযোগ নষ্ট হতে পারে বলে ধারণা টাইগার নেতার। তিনি বলেন, ‘হ্যাঁ, এটাই আমার শেষ বিশ্বকাপ। তবে টুর্নামেন্ট শেষে আমি অবসর নিচ্ছি না। আর এখনো টুর্নামেন্ট চলছে। এই মুহূর্তে আমি অবসরের ব্যাপারে কিছু ভাবছিও না। ওটা খুব কঠিন একটা সময়। মানুষ অবসর নেয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়ে। বিশ্বকাপের মধ্যে ও রকম কিছু করতেও চাই না। তাতে পুরো দলের মনোযোগ নষ্ট হয়ে যাবে। খেলোয়াড়েরা যা-ই করবে, বলবে- এটা আমার জন্য করছে বা করতে চায়। এটা চাচ্ছি না। আমি চাই বিশ্বকাপটা সবাই নিজের মতো করে খেলুক। এখানে অন্য কিছু না আসুক।’
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে অবসর নিয়ে ভেবে দেখবেন বলে জানান মাশরাফি, ‘যদি বোর্ডের পক্ষ থেকে কোনো নির্দেশনা থাকে, তবে আমি সেটি নিয়ে ভাববো।’
অবসর বিষয়ে মাশরাফির যেকোনো সিদ্ধান্তকে সম্মান জানাবে বলে জানিয়েছেন বিসিবির বোর্ড পরিচালক জালাল ইউনুস বলেন, ‘সে দারুনভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে। আমরা এখন এই বিষয় নিয়ে ভাবছি না। সিদ্ধান্ত তার উপর। সে কি খেলা চালিয়ে যাবে, দলকে নেতৃত্ব দিবে, নাকি দিবে না, আমরা বল তার কোর্টেই ঠেলে দিয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান