ছয় দেশকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

Date:

পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন ছয়টি দেশের রাষ্ট্রদূতকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ গ্রহণ করার আহ্বান জানিয়ে উচ্চ মুনাফার সম্ভাবনাময় বিনিয়োগের ইতিবাচক পরিবেশ সম্পর্কে তাদের অবহিত করেছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার পর মালি, নামিবিয়া, সাইপ্রাস, বেলারুস, পর্তুগাল ও আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ আজ যৌথভাবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সংসদভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন।
বাংলাদেশে কৃষিপণ্য উৎপাদনে উদ্বৃত্ত্ব রয়েছে উল্লেখ করে ড. আবদুল মোমেন বলেন, বিশেষ করে বাংলাদেশের কৃষি-ভিত্তিক শিল্পের মতো খাত এখানে বিনিয়োগের সম্ভাবনাময় একটি ক্ষেত্র।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী নতুন নিয়োগ পাওয়া রাষ্ট্রদূতদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে
বাংলাদেশ উন্নয়নের যে উল্লেখযোগ্য পর্যায় অর্জন করতে সক্ষম হয়েছে সে সম্পর্কে অবহিত করেন।
মোমেন বলেন, যে বাংলাদেশ একসময় বিশ্বের অন্যতম দুর্বল অর্থনীতির দেশ হিসেবে বিবেচিত হতো, তা আজ প্রশংসনীয় আর্থ-সামাজিক অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে। পরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশের অর্জন এবং দারিদ্র বিমোচনে বাংলাদেশ সরকারের বিরাট সাফল্যের কথা তুলে ধরেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলাকে একটি বড় ধরনের বৈশ্বিক চ্যালেঞ্জ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন তাই এই অভিন্ন হুমকি মোকাবেলায় বিশ্বের সমন্বিত পদক্ষেপ নেয়া উচিত।
আবদুল মোমেন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন অর্জনে শান্তি ও স্থিতিশীলতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
নামিবিয়ার রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে তার দেশে অনুষ্ঠিত গণতান্ত্রিক নির্বাচন এবং দেশটির অব্যাহত অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে অবহিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান