বিনামূল্যে ২৯৬ কোটি ৭ লাখ ৮৯ হাজার ১৭২ কপি বই বিতরণ করা হয়েছে : শিক্ষামন্ত্রী

Date:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত গত ১১ বছরে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক,দাখিল,দাখিল (ভোকেশনাল) ও এস.এস.সি (ভোকেশনাল) স্তরের শিক্ষার্থীদের মাঝে ২৯৬ কোটি ৭ লাখ ৮৯ হাজার ১৭২ কপি শিক্ষক নির্দেশিকাসহ পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের এম. আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তিনি আরো জানান, এর মধ্যে শিক্ষকদের মধ্যে ১ কোটি ৬ লাখ ৬৮ হাজার ৩৮৮টি শিক্ষক নির্দেশিকা এবং ২৯৫ কোটি ১ লাখ ২০ হাজার ৭৮৪ কপি শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক রয়েছে। আর ২০১৪ শিক্ষা বর্ষ থেকে প্রাক- প্রাথমিকের শিক্ষার্থীদেরও এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে।
মন্ত্রী জানান, বিতরণ করা বইয়ের সংখ্যা ২০১০ সালে ছিল ১৯ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ৫৬১টি, ২০১১ সালে ২৩ কোটি ২২ লাখ ২১ হাজার ২৩৪টি, ২২ কোটি ১২ লাখ ১৩ হাজার ৩৩৩টি, ২০১৩ সালে ২৬ কোটি ১৮ লাখ ৯ হাজার ১০৬টি, ২০১৪ সালে ৩১ কোটি ৭৮ কোটি ১২ হাজার ৯৬৬টি, ২০১৫ সালে ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৯২৩টি, ২০১৬ সালে ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৬০টি, ২০১৭ সালে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি ২০১৮ সালে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি এবং ২০১৯ সালে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান