রংপুরে দু’দিনব্যাপী স্বর্ণ মেলা শুরু

Date:

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই) মিলনায়তনে আজ সোমবার থেকে শুরু দু’দিনব্যাপী বিভাগীয় পর্যায়ের -২০১৯ স্বর্ণ মেলা-২০১৯ শুরু হয়েছে। এ মেলা রংপুর বিভাগের স্বর্ণ ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।
রংপুর জোনাল কর কমিশনারের অফিস আয়োজিত উক্ত মেলায় স্বর্ণ ও স্বণালংকার ব্যবসায়ীদেরকে তাদের অঘোষিত স্বর্ণ, স্বর্ণের অলঙ্কার, কাটা এবং পালিশ করা হীরা ও রৌপ্য দেখানো এবং নামমাত্র কর পরিশোধ করে সেগুলো বৈধ করার সুযোগ দেয়া হচ্ছে।
রংপুর জোনাল কর কমিশনার মো: আবদুল লতিফের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
রংপুর জোনাল কর কমিশনার অফিস, বিভাগীয় কাস্টমস ও এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিস এবং দু’টি বাণিজ্যিক ব্যাংক স্বর্ণ ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ীদেরকে তাদের অঘোষিত মূল্যবান ধাতু ও অলঙ্কারাদি সাদা করার জন্য প্রয়োজনীয় সেবা দেয়ার জন্য মেলায় ছ’টি স্টল স্থাপন করেছে।
রংপুর আয়কর অঞ্চলের আওতাধীন রংপুর বিভাগের আট জেলার বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য, জেলা ট্যাক্সেস বার এসোসিয়েশনের নেতৃবৃন্দ, জোনাল কর কমিশনার অফিস এবং বিভাগীয় কাস্টমস ও এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটর কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে রংপুর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার শেখ মো: মনিরুজ্জামান বলেন, দেশের স্বর্ণশিল্প উন্নয়ন এবং সাধারণ স্বর্ণ ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ীদের মধ্যে কর সম্পর্কে ভীতি অপসারণের জন্য সরকার ঘোষিত স্বর্ণ নীতি-২০১৮ সঠিকভাবে বাস্তবায়নের জন্য মেলাটি আয়োজন করা হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর জরীপ ও পরিদর্শন) মো: মেফতাহ উদ্দিন খান, আরসিসিআই সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু ও বিজেএস-এর রংপুর জেলা ইউনিটের সভাপতি এনামুল হক সোহেল বিশেষ অতিথির বক্তৃতা করেন।
এনামুল হক সোহেল স্বর্ণ নীতি- ২০১৮ প্রণয়ন করার মাধ্যমে দেশের স্বর্ণ শিল্পকে উন্নত করার জন্য স্বর্ণ ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ীদের দীর্ঘদিনের চাহিদা পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মেফতাহ উদ্দিন বলেন, স্বর্ণ ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ীদের অঘোষিত মূল্যবান এসব জিনিস আগামী ৩০ জুন পর্যন্ত বৈধ করার জন্য এনবিআর প্রতি ভরি সোনার জন্য নামমাত্র ১,০০০ টাকা, কাটা ও পালিশ করা প্রতি ক্যারেট হীরার জন্য ৬,০০০ টাকা এবং প্রতি তোলা রূপার জন্য মাত্র ৫০ টাকা কর ধার্য্য করেছেন।
তিনি বলেন, “এই অঘোষিত পণ্যগুলি বৈধ করার পরে কেউ আর স্বর্ণ ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ীদেরকে কোনপ্রকার হয়রানি করতে পারবে না। যদি কেউ হয়রানির শিকার হন, অভিযোগ পাওয়া মাত্র প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।”
তিনি স্বর্ণ ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ীদেরকে যথাযথভাবে ব্যবসায়ের হিসাব-নিকাশ বজায় রাখা, নিয়মিতভাবে রিটার্ণ জমা দেয়া এবং স্বর্ণ নীতি- ২০১৮ অনুসারে ভ্যাট প্রদানের জন্য আহ্বান জানান।
অর্থনীতি শক্তিশালী করার মাধ্যমে জাতীয় উন্নয়নের গতি আরো বাড়াানোর জন্য অন্যান্য ব্যবসায়ীদের মত স্বর্ণ ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ীদেরও নিয়মিতভাবে কর প্রদান করা উচিত উল্লেখ করে তিনি বলেন, এনবিআর ব্যবসায়ীদেরকে কোন কষ্ট না দিয়ে কর সংগ্রহ করতে নির্দেশ প্রদান করেছে।
যথাসময়ে প্রনীত স্বর্ণ নীতি- ২০১৮ কে একটি ব্যবসায়ী-বান্ধব ও যুগান্তকারী উদ্যোগ উল্লেখ করে মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, এর ফলে দেশে গহনা ব্যবসায় বিকাশের পাশাপাশি স্বর্ণ আমদানি-রপ্তানির একটি নতুন ব্যবসা খাত সৃষ্টি হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা আশা প্রকাশ করে বলেন, স্বর্ণ নীতি- ২০১৮ এর সঠিক বাস্তবায়ন দেশের স্বর্ণশিল্পের প্রসারে ও স্বর্ণালঙ্কার ব্যবসায় বিরাট গতিশীলতা আনবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান